মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল, নেতৃত্বে জেলা সভাপতি

>> নেপালের ভয়াবহ দুর্যোগের পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

>> মেসির অবসরের খবরে আবেগাপ্লুত বাংলাদেশের ক্রীড়াঙ্গন

>> স্থানীয় নির্বাচন সামনে, ইউপিতে প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন

>> চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

>> ৬৪৪ থেকে ২৮ হাজার ফলোয়ার, ২৩ বছর পর ফিরেই ভাইরাল সেই নায়িকা

>> কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৭তম গ্রেডে চাকরি, নিয়োগ হবে ৫ জন

>> প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে টানাপোড়েন, পদ ছাড়ার পথে মার্কিন আর্মি সেক্রেটারি

>> ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ার উদ্যোগ, ছয় জেলায় পরীক্ষামূলক কার্যক্রম

>> ‘সর্বকালের সেরা’ মেসিকে বিদায় সতীর্থদের, আবেগঘন বার্তায় মার্তিনেজ–দি পলরা

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৯



চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত


চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘির দক্ষিণ পাড়ের সায়েরপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তাঁদের দুজনের বাড়িই চাঁদপুরের কচুয়া উপজেলায়। ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালা উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজের মরদেহ উদ্ধার করে এবং আহত মাহীকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, হাসপাতালে নেওয়ার পর মাহী পাটোয়ারীর মৃত্যু হয়। তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।