শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

>> বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

>> এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ, মেয়ের বিয়ের টাকা নিয়ে আর ফেরা হলো না ইসমাইলের

>> সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

>> চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ

>> পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

>> আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি

>> চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য উদযাপনে ‘সিলন আমার শহর’ আয়োজন

>> অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি

>> নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, পুড়েছে কম্পিউটার-ল্যাপটপসহ সরঞ্জাম

আপনি পড়ছেন : জাতীয়

সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২১



সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন


জাতীয় সংসদ যখন কার্যকরভাবে কাজ করছে, তখন আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সংসদীয় ব্যবস্থায় সরকারকে জবাবদিহির মধ্যে রাখার জন্য বিরোধী দলের যথেষ্ট সুযোগ রয়েছে। তাই সংসদের বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে পারে।

শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখতে বিরোধী দলের অন্যতম দায়িত্ব হলো সরকারের জবাবদিহি নিশ্চিত করা। তবে সংসদের আলোচনা ও বিরোধকে অপ্রয়োজনে রাজপথে নিয়ে গিয়ে লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

তাঁর দাবি, এ ধরনের কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বিভিন্ন পক্ষ সেটির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সংসদের ভেতরে গঠনমূলক ও বাস্তবভিত্তিক আলোচনা হলে তা দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শুধু সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে সংসদীয় রাজনীতি পরিচালনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। কোনো বিষয়ে কৃত্রিম সমালোচনার পরিবর্তে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব দেওয়া হলে সেটি সরকারের জন্যও সহায়ক হবে।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর মতে, পরিস্থিতি এতটা জটিল ছিল যে অল্প সময়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে।

জ্বালানি সংকট নিয়ে সমালোচনা

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিনের আমদানিনির্ভর নীতি এবং দেশীয় সম্পদ ব্যবহারে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য দেশীয় সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর ব্যবস্থা না নেওয়া বড় ধরনের নীতিগত ব্যর্থতা। তাঁর ভাষায়, এর ফলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদি চাপের মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার শুধু সংকটের কথা তুলে ধরেই দায়িত্ব শেষ করতে চায় না। বিকল্প জ্বালানি উৎস খোঁজার পাশাপাশি দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আমদানির ক্ষেত্রে নতুন উৎস তৈরি, ব্যয় কমানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্তের সঞ্চালনায় এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকেরা বক্তব্য দেন।