বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> স্যাম্পল দেখেই দেশি-বিদেশি যন্ত্র বানান সৈয়দপুরের কারিগরেরা

>> বগুড়া মেডিকেলের বহির্বিভাগ বন্ধ, রোগী-স্বজনদের বিক্ষোভ

>> সাগরে আটকে রাতভর ফেরি, আড়াই ঘণ্টার পথ পাড়ি দিতে লাগল ১৯ ঘণ্টা

>> ভারত প্রশ্নে বাংলাদেশের কৌশল কী হতে পারে?

>> মার্কিন মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির

>> জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

>> ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের

>> ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা, চিকিৎসক সংকটে ব্যাহত কচুয়ার স্বাস্থ্যসেবা

>> উচ্চশিক্ষার নতুন গন্তব্য হয়ে উঠছে সিলেট

>> মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ১০ মিনিটে থামবে খেলা

আপনি পড়ছেন : জাতীয়

ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:২১



ফারজানা রুপার সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের


মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তাঁর দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আদেশ দেন।

ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ জানান, অসুস্থতার কারণে ফারজানা রুপা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তাঁর এক ছেলে ও এক মেয়েকে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফারজানা রুপাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এ মামলায় বর্তমানে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

এদিকে একই মামলায় গ্রেপ্তার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার আবেদন করেছেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাঁর পক্ষ থেকে আবেদনটি করা হলেও সেদিন এর ওপর শুনানি হয়নি।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, শাহরিয়ার কবিরের ভার্চ্যুয়াল শুনানিতে অংশ নেওয়ার আবেদনের ওপর আগামী ১৬ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষ থেকেও বৃহস্পতিবার জামিনের আবেদন করা হয়েছে। তবে ওই আবেদনের শুনানি এদিন হয়নি।

পরবর্তী নির্ধারিত তারিখে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার তাঁকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।