সোমবার, আগস্ট ৩১, ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

>> ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই, পিছু নিয়ে এক ছিনতাইকারীকে আটক করলেন ভুক্তভোগী

>> তারাগঞ্জে রূপলাল-প্রদীপ হত্যা: আরও তিনজন গ্রেপ্তার

>> পদ্মা সেতুর ঢালে রেলিংয়ে ধাক্কা দিয়ে বাস উল্টে, আহত ৮

>> ফ্যাসিস্টদের দোসররা কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

>> দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ঢাকায় ৫

>> স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

>> গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেল আটকে যুবককে কুপিয়ে হত্যা

>> রাজবাড়ীতে পুলিশের সামনে নারী ব্যবসায়ীকে লাঞ্ছিতের অভিযোগ, ফেসবুকে ভিডিও

আপনি পড়ছেন : জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার


Rabeya ৩১ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৭



দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার


স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি জানিয়েছে, বর্তমানে দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই চূড়ান্ত ভোটার তালিকাই ব্যবহার করবে নির্বাচন কমিশন।

এর আগে গত ১৪ মে প্রকাশিত তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার অন্তর্ভুক্তির কার্যক্রম চালানো হয়। ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তি শেষে সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাঁরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।