শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পাকিস্তানের ব্যাটিংকে ‘দ্বিতীয় বিভাগের কাউন্টি’র সঙ্গে তুলনা ভনের

>> ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

>> সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

>> ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

>> পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ

>> মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদানে নতুন রেকর্ড

>> দুই দফা দাবিতে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

>> লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিয়ের জন্য পাত্রী দেখে ফিরছিলেন যুবক, সড়কে মিলল রক্তাক্ত দেহ

>> ফৌজদারি অভিযোগের পরও পদোন্নতি, যশোর বিআরটিএ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ

আপনি পড়ছেন : জাতীয়

দুই দফা দাবিতে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৯



দুই দফা দাবিতে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট


চুয়াডাঙ্গায় দুই দফা দাবিতে আজ শনিবার সকাল থেকে আন্তজেলার পাঁচটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। বাসশ্রমিকদের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার এবং ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে নির্ধারিত রং করার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ—এই দুই দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা এবং হাসাদহ ও আলমডাঙ্গা পথে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ধর্মঘটের কারণে আন্তজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে বাসগুলো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দৌলাতদিয়াড়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে ইজিবাইক চালকেরা আলুকদিয়ায় একটি বাস থামিয়ে চালক ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর পরিবহন শ্রমিকেরা বাসস্ট্যান্ডে বাস আড়াআড়ি করে প্রতিবাদ জানান এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সন্ধ্যায় পরিবহন মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠনের যৌথ সভায় সিদ্ধান্ত হয়, হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে উপজেলা ও পৌরসভাভিত্তিক আলাদা রং নিশ্চিত করার দাবিও জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে দূরপাল্লার পরিবহন বন্ধসহ আরও কঠোর কর্মসূচি নেওয়া হতে পারে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।