রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি, ডিবির হাতে গ্রেপ্তার ৪

>> দুই দিনেই টেস্ট শেষ, বাকি সময় কী করবেন নাজমুলরা?

>> নেশার টাকার জন্য মা-ভাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

>> বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

>> ট্রাম্পের অর্থনৈতিক চাপ: প্রতিবেশীদের সতর্ক করল ইরান

>> প্রতিশোধের জয়? কামিন্স বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার’

>> টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস, প্রথমবার ষষ্ঠ স্থানে

>> কলকাতার হোটেলে আগুন: কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষসহ চারজনের শেষবিদায়

>> বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম ও আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ আয়মান হোসেন অপুর

>> ৩৬ বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় তারকা হেইডেন প্যানেতিয়েরের জীবন

আপনি পড়ছেন : জাতীয়

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


২৩ আগস্ট ২০২৬, দুপুর ১:৩৪



বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


শপথ নেওয়ার পর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হয়।

বঙ্গভবনের প্রধান ফটক-২-এ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। এরপর ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম উপস্থিত ছিলেন।

বঙ্গভবনে নিজের প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল তাঁর অফিসকক্ষে বসে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত বৃহস্পতিবার, ২০ আগস্ট, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পরই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হয়।

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমেও অংশ নেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।