রবিবার, আগস্ট ২, ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যাবললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

>> কাঁচা মরিচের দাম কমাতে আমদানির পথ খুলল সরকার, কয়েক দিনের মধ্যেই স্বস্তির আশা

>> টুঙ্গিপাড়ায় জুলাই স্মরণে নির্মিত তোরণে আগুন, তদন্তে পুলিশ

>> ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৫৯৮ টাকা, নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর

>> রাতে তরুণীর বাড়িতে হাতেনাতে আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা

আপনি পড়ছেন : জাতীয়

কাঁচা মরিচের দাম কমাতে আমদানির পথ খুলল সরকার, কয়েক দিনের মধ্যেই স্বস্তির আশা


২ আগস্ট ২০২৬, বিকাল ৪:৪৭



কাঁচা মরিচের দাম কমাতে আমদানির পথ খুলল সরকার, কয়েক দিনের মধ্যেই স্বস্তির আশা

নিজস্ব প্রতিবেদক

বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আমদানি কার্যক্রম শুরু হলে অল্প সময়ের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে এবং দামে ইতিবাচক প্রভাব পড়বে।

রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং দ্রুত আমদানি শুরু হবে। তাঁর আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে নতুন চালান পৌঁছালে মূল্য কমতে শুরু করবে।

তিনি আরও জানান, শুধু আমদানির অনুমতি নয়, আমদানি ব্যয় কমাতে বিদ্যমান কর হ্রাসের বিষয়েও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে, যাতে ভোক্তারা দ্রুত এর সুফল পান।

বাজার পরিদর্শনে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তারা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাবে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কৃষিপণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি এবং করণীয় নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের ধারণা, আমদানি শুরু হলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং দামের ওপর চাপ কমবে।