শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পাকিস্তানের ব্যাটিংকে ‘দ্বিতীয় বিভাগের কাউন্টি’র সঙ্গে তুলনা ভনের

>> ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

>> সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

>> ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

>> পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ

>> মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদানে নতুন রেকর্ড

>> দুই দফা দাবিতে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

>> লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিয়ের জন্য পাত্রী দেখে ফিরছিলেন যুবক, সড়কে মিলল রক্তাক্ত দেহ

>> ফৌজদারি অভিযোগের পরও পদোন্নতি, যশোর বিআরটিএ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ২:৫১



পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ


স্কাই স্পোর্টসে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের সাক্ষাৎকার প্রচার নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিরিজ বাতিলের হুমকির বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার করে। সাক্ষাৎকারটি নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল আথারটন।

ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। সাক্ষাৎকারে তাঁর দুই ছেলে বাবার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকার সমালোচনা করেন।

জানা যায়, সাক্ষাৎকারটি প্রচার করা হলে লর্ডস টেস্ট এবং সিরিজের বাকি ম্যাচে না খেলার কথা বিবেচনা করেছিল পিসিবি। বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে পিসিবির যোগাযোগের খবরও প্রকাশিত হয়। পরিস্থিতি সামাল দিতে ইসিবি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পরামর্শ নেয়।

তবে শেষ পর্যন্ত সাক্ষাৎকারের একটি সংস্করণ স্কাই স্পোর্টসে প্রচারিত হয় এবং বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে ফিরে ম্যাচ চালিয়ে যান।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সরফরাজ আহমেদ বলেন, ‘আমি কিছুই জানি না। শুধু ম্যাচেই মনোযোগ দিচ্ছি। আপনারা কি ওই সাক্ষাৎকারের কথা বলছেন? সাক্ষাৎকার সম্পর্কে আমরা কিছু জানি না।’

প্রথম দিনে খেলোয়াড়দের মাঠে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল কি না জানতে চাইলে পাকিস্তানের প্রধান কোচ বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম।’

ইমরান খান ১৯৯২ সালে তাঁর অধিনায়কত্বে পাকিস্তানকে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ এনে দেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী থাকলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি অস্বীকার করে আসছেন।

এদিকে পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি স্কাই স্পোর্টসের ফুটেজ ব্যবহার করে ম্যাচটি সম্প্রচার করলেও ইমরানের ছেলেদের সাক্ষাৎকারটি প্রচার করেনি।

২০০৬ সালের ওভাল টেস্টের প্রসঙ্গও এ ঘটনায় সামনে এসেছে। সেবার বল বিকৃতির অভিযোগকে কেন্দ্র করে পাকিস্তানের খেলোয়াড়েরা চা-বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানালে ম্যাচে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। টেস্ট ইতিহাসে এটিই একমাত্র ঘটনা, যেখানে কোনো দল মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচে পরাজিত হয়েছে।