বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

>> যশোরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির সামনে অনশন

>> নতুন গোলকিপার দলে ভেড়াল বার্সেলোনা

>> গুগল স্কলারে ২ হাজারের বেশি সাইটেশন পাওয়া ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

>> নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

>> চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও

>> ভারতের জয় কেড়ে নিলেন দিনুশা, কলম্বো টেস্ট ড্র

>> চাকরিতে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, আবেদন শুরু ৩১ আগস্ট

>> মানবতার ফেরিওয়ালা নিক্সন চৌধুরী: জনকল্যাণ ও উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত

>> স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে হাজির অভিনেতা আলভী

আপনি পড়ছেন : খেলা

বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক


Rabeya ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৪:৫৩



বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক


মিচেল স্টার্ক প্রথমবারের মতো টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে এই কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন স্টার্ক। এর মধ্যে প্রথম ইনিংসেই তাঁর শিকার ছিল ৬ উইকেট। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ভারতের যশপ্রীত বুমরা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিলেন বুমরা। এরপর দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন তিনি। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে স্টার্ক শীর্ষে উঠেছেন। বুমরা ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি নেমে গেছেন তৃতীয় স্থানে।

ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে ৭ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শরীফুল ইসলাম। ১৭ ধাপ এগিয়ে তিনি এখন ৫৭তম স্থানে রয়েছেন।

স্টার্ক দীর্ঘদিন ধরেই টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ ছিলেন। সম্প্রতি শীর্ষ তিনেও জায়গা করে নিয়েছিলেন। তাঁর সতীর্থ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ম্যাকাই টেস্টে ৬ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

এদিকে হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওলি রবিনসন ৮ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন। জশ টাংও ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ১৭তম হয়েছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক শীর্ষস্থান ধরে রেখেছেন। আর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ৩৯ ও ৬৬ রান করা ভারতের ঋষভ পন্ত ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন।