বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

>> যশোরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির সামনে অনশন

>> নতুন গোলকিপার দলে ভেড়াল বার্সেলোনা

>> গুগল স্কলারে ২ হাজারের বেশি সাইটেশন পাওয়া ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

>> নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

>> চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও

>> ভারতের জয় কেড়ে নিলেন দিনুশা, কলম্বো টেস্ট ড্র

>> চাকরিতে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর, আবেদন শুরু ৩১ আগস্ট

>> মানবতার ফেরিওয়ালা নিক্সন চৌধুরী: জনকল্যাণ ও উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত

>> স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে হাজির অভিনেতা আলভী

আপনি পড়ছেন : যশোর

যশোরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির সামনে অনশন


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫৫



যশোরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির সামনে অনশন

চার বছর ধরে পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক ব্যক্তি। টাকা ফেরতের দাবিতে দেনাদারের বাড়ির সামনে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়ক এলাকার ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে তাঁকে অনশন করতে দেখা যায়। আল আমিন জানান, গতকাল বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কর্মসূচি পালন করেন। আজ সকাল ১০টা থেকে আবার প্রতীকী অনশন শুরু করেন।

অনশনের সময় আল আমিনের পাশে একটি সাউন্ড বক্স ছিল। সেখানে ঘটনার বিবরণ রেকর্ড করে বাজানো হচ্ছিল। তাঁর এই ব্যতিক্রমী প্রতিবাদ দেখতে স্থানীয় লোকজন ও পথচারীদের সেখানে ভিড় করতে দেখা যায়।

আল আমিন জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রবাসে থাকা অবস্থায় মিজানের মাধ্যমে জানতে পারেন, শাহরিয়ার পলাশ নামে একজন একটি দোকান বিক্রি করবেন। দোকানটি কেনার জন্য চার বছর আগে মিজানের মাধ্যমে শাহরিয়ার পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা দেন তিনি।

টাকা দেওয়ার পর দোকানটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন আল আমিন। পরে তিনি জানতে পারেন, দোকানটির মালিকানা নিয়ে শরিকদের মধ্যে বিরোধ রয়েছে এবং শাহরিয়ার পলাশ একক মালিক নন। এরপর তিনি টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয় বলে তাঁর অভিযোগ।

আল আমিন বলেন, সৌদি আরব থেকে দেশে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। পাওনা টাকা ফেরত পেতে বারবার যোগাযোগ করেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে অনশনে বসেছেন বলে জানান তিনি।

অন্যদিকে শাহরিয়ার পলাশ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, শরিকদের সমস্যার কারণে আল আমিনের কাছে দোকানটি হস্তান্তর করা সম্ভব হয়নি। দোকানটি অন্যত্র বিক্রির চেষ্টা চলছে। সেটি বিক্রি করতে পারলেই আল আমিনের পাওনা টাকা পরিশোধ করা হবে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, কর্মসূচির বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।