রবিবার, আগস্ট ২, ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মাত্র ৮৫ রান করেও শিরোপা জিতল গায়ানা, টি-টোয়েন্টিতে বিরল কীর্তি

>> ইরান ইস্যুতে নতুন বার্তা ট্রাম্পের, সম্ভাব্য সমঝোতার আশায় সামরিক পদক্ষেপ স্থগিতের ইঙ্গিত

>> স্বপ্নের টানে ঘোমটা পরে ওমর সানীর বাসায় গিয়েছিলেন মৌসুমী, তিন দশক পর জানালেন ভালোবাসার গল্প

>> চট্টগ্রামে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড, হত্যা ও অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি

>> পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

>> যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

>> সরকার জুলাই সনদকে ভুলে গেছে !

>> রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্ত, বাণিজ্যিক উৎপাদনে লাগতে পারে আরও কয়েক মাস

>> যারা এনসিপি নেতাদের ওপর হামলা করেছে, তারা প্রধানমন্ত্রীর ওপর হামলা করবে না—নিশ্চয়তা কী ?

>> যে কারণে জুলাইতে মুগ্ধকে হ/ত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বি'স্ফো'র'ক তথ্য!

LIVE

যে কারণে জুলাইতে মুগ্ধকে হত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বিস্ফোরক তথ্য!
আপনি পড়ছেন : যশোর

যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার


Rabeya ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১১



যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলায় এক কলেজছাত্রীর করা ধর্ষণের মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আরাফাত হোসেন (২২)। তিনি চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে আটক করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি কাজে সহযোগিতার কথা বলে অভিযুক্ত ওই তরুণীকে মোটরসাইকেলে করে শহরে নিয়ে যান। পরে কৌশলে একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয় এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, মামলার অভিযোগ ও অন্যান্য আলামত যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রদলের একটি পক্ষ। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান দাবি করেছেন, অভিযুক্তের পরিবারের সঙ্গে অভিযোগকারী পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং সেই বিরোধের জের ধরে মিথ্যা মামলা করা হয়েছে বলে তাঁদের দাবি।

অন্যদিকে অভিযোগকারী পক্ষ তাদের অভিযোগে অনড় রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে।