শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিদ্ধান্ত বদল নেপাল সরকারের, বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি

>> ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

>> বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

>> ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

>> কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত

>> সেন্ট মার্টিনে কেয়াবন-নারকেলগাছ কেটে চলছে রিসোর্ট নির্মাণ

>> নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩, বিভিন্ন দেশের শত শত নাগরিক নিখোঁজ

>> পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি

>> ইউরোপীয় ইউনিয়নে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল বাধ্যতামূলক

>> রোনালদোর পায়ে জয়সূচক গোল, গড়লেন নতুন রেকর্ড

আপনি পড়ছেন : খেলা

রোনালদোর পায়ে জয়সূচক গোল, গড়লেন নতুন রেকর্ড


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৫২



রোনালদোর পায়ে জয়সূচক গোল, গড়লেন নতুন রেকর্ড


রেকর্ডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক দীর্ঘদিনের। ৪১ বছর বয়সেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ তারকা। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে ২–১ গোলের জয়ে আল নাসরের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪।

ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

রোনালদো অবশ্য সেই রেকর্ড ভাঙতে সময় নিয়েছেন তিন বছরের কিছু বেশি। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর দ্রুতই ক্লাবটির গোলের রেকর্ডে নিজের নাম লেখান তিনি। আল তাওউনের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। এক হাজার গোলের মাইলফলক থেকে এখন ২২ গোল দূরে রয়েছেন তিনি।

ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।

এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া শট ছয় গজের কাছ থেকে পায়ে স্পর্শ করিয়ে জালে পাঠান রোনালদো।

এই গোলেই জয় নিশ্চিত করে আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

এর আগে আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয় ৩–২ গোলের জয় পেয়েছিল আল নাসর। সেই ম্যাচে গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখেছিলেন এবং প্রথমার্ধ শেষে ২–০ গোলে পিছিয়ে ছিল দলটি। পরে ম্যাচের শেষ ১৬ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেয় আল নাসর।

তবে আল তাওউনের বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন রোনালদো। তাঁর জয়সূচক গোলেই টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।