শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিদ্ধান্ত বদল নেপাল সরকারের, বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি

>> ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

>> বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

>> ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

>> কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত

>> সেন্ট মার্টিনে কেয়াবন-নারকেলগাছ কেটে চলছে রিসোর্ট নির্মাণ

>> নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩, বিভিন্ন দেশের শত শত নাগরিক নিখোঁজ

>> পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি

>> ইউরোপীয় ইউনিয়নে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল বাধ্যতামূলক

>> রোনালদোর পায়ে জয়সূচক গোল, গড়লেন নতুন রেকর্ড

আপনি পড়ছেন : বিনোদন

কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৯



কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত


তারকাদের ঝলমলে ক্যারিয়ারের পেছনে থাকে সংগ্রামের গল্প। আজ যাঁরা দর্শকের কাছে পরিচিত মুখ, তাঁদের অনেকেরই অভিনয়জীবনের শুরু হয়েছিল খুব সামান্য পারিশ্রমিক দিয়ে। কেউ প্রথম কাজের জন্য পেয়েছেন মাত্র ১০ টাকা, আবার কেউ পেয়েছেন ১ লাখ টাকা।

ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ কবরী ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১ হাজার ১১১ টাকা। সেই টাকা তিনি বাবার হাতে তুলে দিয়েছিলেন।

চিত্রনায়িকা রোজিনার অভিনয়ে অভিষেক হয় ‘জানোয়ার’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা। সে সময় এই অর্থই তাঁর কাছে অনেক বড় মনে হয়েছিল।

চিত্রনায়িকা পূর্ণিমা ১৯৯৭ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ লাখ টাকা। সেই টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম নাটক ছিল ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। মাহফুজ আহমেদের সঙ্গে অভিনীত সেই নাটকের জন্য তিনি প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১৫ হাজার টাকা

অভিনয়ে আসার শুরুতে কেয়া পায়েলের তেমন আগ্রহ ছিল না। পরে ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেন এবং পারিশ্রমিক হিসেবে পান ১০ হাজার টাকা

এই প্রথম পারিশ্রমিকগুলোর অঙ্ক হয়তো আজকের তুলনায় খুব বেশি নয়, কিন্তু তারকাদের কাছে এগুলো তাঁদের ক্যারিয়ারের শুরুর স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ অর্জন।