শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৩৬ বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় তারকা হেইডেন প্যানেতিয়েরের জীবন

>> প্রথমবার আকাশে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারিচালিত উড়োজাহাজ

>> এলএনজি কার্গো আসায় বাড়ছে গ্যাস সরবরাহ, তবে সংকট কাটতে লাগবে আরও সময়

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪: উচ্চমান সহকারী হারুন ইসলামকে ঘিরে ঘুষ ও সম্পদের অভিযোগ

>> সড়কে স্লিপার কোচ: অনুমোদন, নিরাপত্তা ও আমদানি নিয়ে বাড়ছে প্রশ্ন

>> বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও সমাজ গঠনে কাজ করছেন আয়মান হোসেন অপু

>> সিলেটে প্রদীপের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার

>> ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী, আজও অম্লান শহীদদের স্মৃতি

>> ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

>> রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপনি পড়ছেন : বিনোদন

ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা


Rabeya ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০০
ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

অভিনয়জীবনের শুরুতে কাস্টিং কাউচের মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার দাবি করেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। সম্প্রতি একটি রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির সময় আর্থিক সংকটে ছিলেন আকাঙ্ক্ষা। পোশাক, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মেটাতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে না পেরে তিনি পরিচিত এক ব্যক্তির কাছে সহায়তা চান।

অভিনেত্রীর দাবি, প্রথমে সহায়তার আশ্বাস দিলেও পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডেকে পাঠান। সেখানে গিয়ে তিনি অস্বস্তিকর আচরণের মুখে পড়েন।

আকাঙ্ক্ষার ভাষ্য, ওই ব্যক্তি তাকে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে অর্থ সহায়তার বিনিময়ে ব্যক্তিগত সম্পর্কের প্রস্তাব দেন। শুধু তাই নয়, কী ধরনের সম্পর্ক রাখতে হবে এবং কতবার দেখা করতে হবে—সেসব বিষয়ও শর্ত হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এমন প্রস্তাব তিনি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওই ব্যক্তি তাকে সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দিলেও তিনি নিজের অবস্থানে অটল ছিলেন।

অভিনেত্রীর মতে, সেই সময় প্রস্তাবটি ফিরিয়ে দেওয়াই ছিল তাঁর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। পরবর্তীতে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি বড় বড় কাজের সুযোগ পেয়েছেন এবং ধীরে ধীরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।

তবে অভিযোগে জড়িত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি আকাঙ্ক্ষা। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।