বুধবার, আগস্ট ১৯, ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

>> রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন? তুরস্কের সংবাদমাধ্যমের দাবি

>> কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

>> দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত

>> ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

>> শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

>> জামায়াত কখনোই মেইনস্ট্রিম রাজনৈতিক দল হতে পারবে না: নুরুল হক নুর

>> ইরান ইস্যুতে ক্ষোভ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া সীমিত করার নির্দেশ ট্রাম্পের

>> নতুন সরকারের ছয় মাস: নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

>> ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার বিল নিয়ে প্রশ্ন

আপনি পড়ছেন : খেলা

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন? তুরস্কের সংবাদমাধ্যমের দাবি


Rabeya ১৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৯



রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন? তুরস্কের সংবাদমাধ্যমের দাবি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছে তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং কার্লোস নিজেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালিমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন সাবেক এই তারকা ডিফেন্ডার।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল কার্লোসের। পরে ব্রাজিলে তাদের সাক্ষাৎ হয় এবং সেই সময়ই কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়ার পেছনে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কথাও উল্লেখ করেছে তুর্কি গণমাধ্যম। শাহিন দাবি করেছেন, শেখ জিহাদ হামাদার কাছ থেকেই তিনি কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পেরেছেন।

তবে এখন পর্যন্ত রবার্তো কার্লোস নিজে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে তার ধর্মান্তরের খবরকে আপাতত দাবি বা গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে সম্প্রতি কার্লোসের বিয়ের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্প্যানিশ-মরোক্কান বংশোদ্ভূত সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ে হয়েছে। এল তাহিরি ফিফা অনুমোদিত ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেন।

কার্লোসের ইসলাম গ্রহণের পেছনে তার নতুন স্ত্রীর কোনো ভূমিকা রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে আনুষ্ঠানিকভাবে রবার্তো কার্লোসের বক্তব্য না পাওয়া পর্যন্ত তার ইসলাম গ্রহণের খবরটি নিশ্চিত সংবাদ হিসেবে নয়, বরং তুরস্কের সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির ভিত্তিতে প্রকাশিত খবর হিসেবে বিবেচনা করা হচ্ছে।