বুধবার, আগস্ট ১৯, ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

>> রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন? তুরস্কের সংবাদমাধ্যমের দাবি

>> কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

>> দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত

>> ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

>> শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

>> জামায়াত কখনোই মেইনস্ট্রিম রাজনৈতিক দল হতে পারবে না: নুরুল হক নুর

>> ইরান ইস্যুতে ক্ষোভ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া সীমিত করার নির্দেশ ট্রাম্পের

>> নতুন সরকারের ছয় মাস: নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

>> ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার বিল নিয়ে প্রশ্ন

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ


Sheikh Mojahidur Rahman ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩২



রাজউকের পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৪-এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজউকের একটি শক্তিশালী সিঙ্কিকেটের মাধ্যমে সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে সামান্য ত্রুটি বা অনিয়মকে কেন্দ্র করে ভবন মালিকদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ না দিলে নির্মাণকাজ বন্ধ বা নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব এবং নির্দিষ্ট কিছু পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে রাজউকের স্বাভাবিক কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

অনিয়মের অভিযোগ তদন্তের দাবি

অভিযোগকারীদের আরও দাবি, রাজউকের দায়িত্বশীল পদে থেকে সালেহ আহমেদ জাকারিয়া নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে তার নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদের তথ্য রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব সম্পদের বৈধ উৎস ও অর্জনের প্রক্রিয়া যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি উঠেছে।

অভিযোগকারীদের মতে, সরকারি দায়িত্ব পালনকালে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে সালেহ আহমেদ জাকারিয়ার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।