সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

>> প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে ভেকু দিয়ে বাড়ি ভাঙার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

LIVE

বঙ্গবন্ধুতেই চু'লকা'নি রা'জাকার'দের
আপনি পড়ছেন : বিনোদন

কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা


Rabeya ৩ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৮



কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

রূপালি পর্দায় আভিজাত্য আর গ্ল্যামারের জন্য পরিচিত হলেও ব্যক্তিজীবনে একেবারেই ভিন্নধর্মী জীবনযাপন করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও নিজের বাড়ির বাগানে ফল, ফুল ও সবজির পরিচর্যায় সময় কাটাতে ভালোবাসেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খালি পায়ে বাগানে নেমে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছেন জয়া। দীর্ঘ সময় ধরে নিজ হাতে মাটি কুপিয়ে গাছ লাগানোর উপযোগী করে তুলতে দেখা যায় তাকে।

ভিডিওতে আরও দেখা যায়, এক সহযোগীর সঙ্গে গোবর সার মিশিয়ে বাগানের পরিচর্যা করছেন তিনি। পাশাপাশি নিজের হাতে লাগানো জবা, ঘুমন্ত জবা ও অন্যান্য গাছপালার সঙ্গে অনুরাগীদেরও পরিচয় করিয়ে দেন হাসিমুখে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তার সরল জীবনযাপন ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন। কেউ তাকে ‘মাটির মানুষ’ হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন—নিয়মিত এমন কায়িক পরিশ্রমই হয়তো তার তারুণ্য ও সুস্থতার অন্যতম রহস্য।

যেখানে অনেক তারকা ফিট থাকতে জিম কিংবা কঠোর খাদ্যাভ্যাস অনুসরণ করেন, সেখানে জয়া বেছে নিয়েছেন ভিন্ন পথ। এর আগেও ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জিমে সময় কাটানোর চেয়ে ঘরের বাগানে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তার ভাষ্য অনুযায়ী, বিশেষ প্রয়োজনে বা সিনেমার প্রস্তুতির সময় শরীরচর্চা করলেও, দৈনন্দিন জীবনে বাগানের মাটি কোপানো, গাছের পরিচর্যা ও চাষাবাদের কাজই তার সবচেয়ে প্রিয় এবং কার্যকর ব্যায়াম।