শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দুধ দিয়ে গোসল করে যুবকের ঘোষণা, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

>> সিদ্ধান্ত বদল নেপাল সরকারের, বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি

>> ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষের কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

>> বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

>> ‘গরিবের ট্রেন’ একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ

>> কবরী, পূর্ণিমা, মেহজাবীন–পায়েলদের প্রথম পারিশ্রমিক কত

>> সেন্ট মার্টিনে কেয়াবন-নারকেলগাছ কেটে চলছে রিসোর্ট নির্মাণ

>> নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩, বিভিন্ন দেশের শত শত নাগরিক নিখোঁজ

>> পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি

>> ইউরোপীয় ইউনিয়নে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল বাধ্যতামূলক

আপনি পড়ছেন : সাতক্ষীরা

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান


Rabeya ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৫২



বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান


সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই বছর সম্পর্ক রাখার পর গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মালয়েশিয়াপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবিতে ওই যুবকের বাড়ির সামনে অবস্থান নেন এক নারী।

ওই নারীর দাবি, ২০২৫ সালের ২৪ মে পরীক্ষার মাধ্যমে তিনি গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে দুর্নামের আশঙ্কার কথা বলে তাঁকে বিয়ের আশ্বাস দেন মনিরুল ইসলাম। পরে একটি ক্লিনিকে নিয়ে তাঁর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেন তিনি।

নারীর ভাষ্য, এরপর মনিরুল বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে যান এবং একপর্যায়ে মালয়েশিয়ায় চলে যান। তাঁর দাবি, মনিরুলের আশ্বাসে বিশ্বাস করেই তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। বিয়েতে অস্বীকৃতি জানানোয় তিনি তাঁর বাড়িতে গিয়ে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর আগে বিয়ে হয়েছিল এবং তাঁর একটি মেয়ে রয়েছে। মনিরুলের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর তাঁর আগের সংসার ভেঙে যায় বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার মনিরুলের বাড়ির সামনে অবস্থানের একপর্যায়ে ওই নারী আত্মহত্যার হুমকি দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সেখানে গিয়ে মনিরুল দেশে ফিরলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।

তবে ওই নারীর অভিযোগ অস্বীকার করেছেন মনিরুলের মা সুফিয়া বেগম। তাঁর দাবি, ওই নারী তাঁদের বাড়িতে এসেছিলেন। কিন্তু তাঁর ছেলে বিদেশে থাকেন এবং ওই নারীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

অভিযুক্ত মনিরুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।