শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

>> বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

>> এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ, মেয়ের বিয়ের টাকা নিয়ে আর ফেরা হলো না ইসমাইলের

>> সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

>> চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ

>> পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

>> আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি

>> চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য উদযাপনে ‘সিলন আমার শহর’ আয়োজন

>> অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি

>> নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, পুড়েছে কম্পিউটার-ল্যাপটপসহ সরঞ্জাম

আপনি পড়ছেন : জাতীয়

অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৮



অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি


ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়েছে কনকোয়েস্ট লিমিটেড। ওয়ান ব্যাংক পিএলসির নিয়োগকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার (TSO-TLs)’ পদে ১০০ জনের বেশি কর্মী নিয়োগ দেবে।

এটি পূর্ণকালীন চুক্তিভিত্তিক চাকরি। তবে ভালো কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে চাকরিতে যোগ দেওয়ার দুই বছর পর স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। দেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ফলে নতুন গ্র্যাজুয়েট ও চাকরিপ্রার্থীদেরও আবেদন করার সুযোগ রয়েছে। প্রার্থীর সরাসরি বিক্রয়, ব্যাংকিং পণ্য প্রচার ও টেলিমার্কেটিংয়ের কাজে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের ওয়ান ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা গ্রাহকদের কাছে সরাসরি তুলে ধরতে হবে। এর মধ্যে সিএএসএ ডিপোজিট অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই পণ্য রয়েছে।

এ ছাড়া নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ, নতুন গ্রাহক তৈরি, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং কেওয়াইসি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাইয়ের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট তৈরি করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ও কভার লেটার ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

সিভি পাঠানোর ঠিকানা: jobs.conquest@gmail.com

এ ছাড়া ছবিসহ সিভি সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে—
কনকোয়েস্ট লিমিটেড, বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স, ২য় ভবন (৩য় তলা), স্যুট #২১০, ঢাকা-১২১৫।

চাকরি-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৫৮৩৬৩০৩১০১৯৫৮৩৬৩০৩৮ নম্বরে।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।