শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ, মেয়ের বিয়ের টাকা নিয়ে আর ফেরা হলো না ইসমাইলের

>> সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

>> চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ

>> পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

>> আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি

>> চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য উদযাপনে ‘সিলন আমার শহর’ আয়োজন

>> অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি

>> নারায়ণগঞ্জে ইউএনও কার্যালয়ে আগুন, পুড়েছে কম্পিউটার-ল্যাপটপসহ সরঞ্জাম

>> হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ

>> গভীর রাতে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামির ভিডিও ভাইরাল

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

গভীর রাতে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামির ভিডিও ভাইরাল


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০৯



গভীর রাতে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামির ভিডিও ভাইরাল


নারায়ণগঞ্জের সদর নৌ পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গভীর রাতে মাতলামির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায়।

ভিডিওতে দেখা যায়, এএসআই আবদুল মান্নান পলো গেঞ্জি ও জিনস প্যান্ট পরা অবস্থায় গান গাইতে গাইতে দাঁড়িয়ে পড়েন। পরে তাঁকে নাচতেও দেখা যায়। একপর্যায়ে তাঁর মানিব্যাগ থেকে মুঠোফোন ও টাকা পড়ে যেতে দেখা যায়।

ঘাটে থাকা লোকজনের সঙ্গে কথোপকথনের সময় আবদুল মান্নান নিজের পরিচয় দেন। কেন এমন আচরণ করছেন জানতে চাইলে তিনি পারিবারিক সমস্যার কথা বলেন। ভিডিওতে তিনি বিভিন্ন ধরনের মাদক গ্রহণের কথাও উল্লেখ করেন এবং পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দাবিও করেন তিনি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে র‍্যাব-৩ থেকে সদর নৌ পুলিশে যোগ দেন আবদুল মান্নান। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ চলছিল। এর আগে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন বলে সূত্রটি জানায়। শুক্রবার রাতে শহরের ৫ নম্বর ঘাট এলাকায় তিনি মাতলামি ও ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানান, আবদুল মান্নানের স্ত্রী তাঁর মানসিক অসুস্থতার কথা জানিয়েছেন। এ-সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থাপত্রও সংগ্রহ করা হয়েছে। ঘটনার পর তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আবদুল মান্নানের ডোপ টেস্টও করা হবে।