রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের জরুরি নির্দেশনা

>> গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত বেড়ে ২

>> কামরাঙ্গীরচরে পার্থ দাশকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

>> রাজধানীর দেয়ালে আবার রহস্যময় গ্রাফিতি, ‘NAN’ ঘিরে নতুন কৌতূহল

>> অনিয়ম দুর্নীতি কর ফাঁকিতে সহায়তার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> জাজিরায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর যান চলাচল

>> চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি

>> কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার

আপনি পড়ছেন : রাজনীতি

প্রতিবন্ধী তুর্যের মৃত্যু: প্যারোল নিয়ে ডিসির সঙ্গে যা কথা হয়েছে রাশেদের


Sifat Islam Sohag ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৭



প্রতিবন্ধী তুর্যের মৃত্যু: প্যারোল নিয়ে ডিসির সঙ্গে যা কথা হয়েছে রাশেদের


যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলার তথ্য জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শিশুটির জন্য দোয়া করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

রাশেদ খান উল্লেখ করেন, শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তাঁর প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তাঁর জামিনে মুক্তির দাবি জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আলোচনার বাইরে চলে যায় বলে দাবি করেন তিনি।

তুর্যের মৃত্যুর পর আবারও সাধারণ মানুষ ও বিএনপির অনেক নেতাকর্মী উদ্বেগ প্রকাশ করছেন জানিয়ে রাশেদ বলেন, ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত। সন্তানের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাশেদ খান বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কাছে কোনো আবেদন বা ফোনকল আসেনি বলে ডিসি তাঁকে জানিয়েছেন। এমনকি তাঁর স্বামী বা পরিবারের অন্য কেউ মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কারাফটকে মরদেহ নেওয়ার পরও সিনিয়র জেলার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে আইনগতভাবে একজন বন্দিকে তাঁর পরিবারের সদস্যের মরদেহ দেখানোর ব্যবস্থা করার সুযোগ সিনিয়র জেলার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খানের দাবি, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে।

তাঁর ভাষ্য, তুর্যের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে এবং সেই আবেদন প্রত্যাখ্যান করা হলে এ বিষয়ে সরকারকে দায়ী করার সুযোগ থাকত।

সরকারের মানবাধিকার অবস্থান তুলে ধরে রাশেদ বলেন, গোপালগঞ্জের মতো জায়গাতেও সরকার দমন-পীড়নের পথ অনুসরণ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন অবস্থায় সন্তানের মৃত্যুর পর একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সরকার মানবাধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, তুর্যের পরিবার শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করে আবেদন করলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হতো না।