শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

>> চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

>> আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ

>> ‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’: ফজলুর রহমান

>> সংঘাত ও বিক্ষোভের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা, বন্ধ ৩৫ কারখানা

>> ঋণ না পাওয়ায় ‘দালালে ভরা হাইব্রিড বিএনপি’ মন্তব্য, ছাত্রদলের পদ ছাড়লেন নেতা

>> প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগত আলোচনায় বসতে চায় জামায়াত, সরকারেরও ইতিবাচক সাড়া

>> মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

>> ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

>> মাদক নয়, চুরি করতে গিয়ে ধরা পড়ার আশঙ্কায় রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশ

আপনি পড়ছেন : রাজনীতি

‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’: ফজলুর রহমান


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৩



‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’: ফজলুর রহমান


মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার কথা বলতে গিয়ে ‘হিমালয় পর্বতসম চাপ’ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সঙ্গে নিজের বিরুদ্ধে নজিরবিহীন ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বপ্ন রক্ষা এবং তা বাস্তবায়নের কথা বলতে গিয়ে তাঁর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে। এই চাপ তিনি সহ্য করছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত চলছে, বাংলাদেশের অন্য কোনো রাজনীতিককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কি না, তা তাঁর জানা নেই।

মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করে সংসদ সদস্য বলেন, যুদ্ধের সময় তিনি প্রথম ধনপুরে এসেছিলেন। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে বর্তমানে তাঁকে স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, আলবদর-রাজাকারের সন্তান এবং স্বাধীনতাবিরোধী শক্তি তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে। ইউটিউবে এসব ষড়যন্ত্রের নমুনা দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নিজের শারীরিক ও মানসিকভাবে চাপ সহ্য করার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবার কাছে আশীর্বাদ কামনা করেন।

নিজের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিচার প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফজলুর রহমান। তাঁর আশা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন এবং বিষয়টির বিচার করবেন।

বক্তব্যের শেষ দিকে তিনি সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।