সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ডেঙ্গুতে এক দিনে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৮

>> ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘হাইওয়ে’র গানে মাতল তারুণ্য

>> এআই দিয়ে একটি ছবি তৈরিতে কত পানি খরচ হয়?

>> আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

>> দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

>> মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ

>> সহপাঠীর বাবার বিরুদ্ধে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ঘরের মেঝেতে মরদেহ পুঁতে রাখার দাবি

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৮


Rabeya ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪



ডেঙ্গুতে এক দিনে রেকর্ড সংক্রমণ, মৃত্যু ৮


দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও আটজন। এ নিয়ে চলতি বছর রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৩৮ জন।

গত এক দিনে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ। মৃতদের মধ্যে বিভিন্ন বয়সের রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৬ থেকে ১০ বছর বয়সী দুজন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী দুজন ছিলেন। এছাড়া ১৬ থেকে ২০, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫ এবং ৬১ থেকে ৬৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে নতুন করে ৩৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩০২ জন।

এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৯১ জন, খুলনা বিভাগে ১৭০, রাজশাহী বিভাগে ১৪৩, বরিশাল বিভাগে ১৯১, ময়মনসিংহ বিভাগে ১১০, চট্টগ্রাম বিভাগে ৮৬, রংপুর বিভাগে ১৪৫ এবং সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে। সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৭২৯ জন। এর কাছাকাছি রয়েছে খুলনা বিভাগ, যেখানে রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭৩।

মাসভিত্তিক পরিসংখ্যানেও ডেঙ্গু পরিস্থিতির অবনতির চিত্র দেখা যাচ্ছে। জুনে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন। চলতি মাসের প্রথম ১৪ দিনেই ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪২৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং সতর্ক থাকা জরুরি।