রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

আপনি পড়ছেন : জাতীয়

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর


Rabeya ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২২



বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

পদ: সিপাহী (জিডি)
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের জন্য উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১.৫২৪ মিটার (৫ ফুট)।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত সিপাহী (জিডি) পদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ: ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদনের সময় প্রার্থীকে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃপক্ষের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে ফেললে তা প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

কোনো প্রার্থী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে তিনি বিজিবিতে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে নিজের প্রকৃত ও পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। স্থায়ী ঠিকানা গোপন করে চাকরিতে নিয়োগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

প্রার্থীদের নিজ জেলার পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া বাসা, বর্তমান ঠিকানা কিংবা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না।

তাই আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।