বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

>> ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’—প্রশ্ন অপ্রতিমের মায়ের

>> চীনের যে কারখানায় প্রতি মাসে তৈরি হয় ৬০ লাখ স্মার্টফোন

>> দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি হয়নি, নতুন তারিখ ২৬ অক্টোবর

>> শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনার সিদ্ধান্ত

>> সাগরে মাছ ধরার নৌযান বাড়ছে, কমছে ইলিশের আহরণ

>> মাছের ব্যবসা ছেড়ে ছিনতাইয়ে, ভোর হলেই ছুরি হাতে বের হতেন সাদ্দাম

>> চুয়েটে ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে গণস্বাক্ষর কর্মসূচি

>> ট্রলারের ইঞ্জিন বিকল, সাগরে ভাসছেন ১৮ জেলে

>> হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত

আপনি পড়ছেন : জাতীয়

দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি হয়নি, নতুন তারিখ ২৬ অক্টোবর


Rabeya ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৬



দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি হয়নি, নতুন তারিখ ২৬ অক্টোবর


সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়নি। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরও এ সময় উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল-২-এর অপর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতির কারণে মামলাটির শুনানি হয়নি।

আদালত অবমাননার এ মামলায় অভিযুক্ত দুই আইনজীবী হলেন মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। তাঁরা আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর ওই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই আইনজীবী আদালত অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ তাঁদের উপস্থিতিতে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকের অনুপস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।