বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আউট হয়ে মাঠ ছাড়ার পর ফিরলেন চার্লস, শেষ পর্যন্ত জেতালেন দলকে

>> খুলে দেওয়া হলো ঢাকা–আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু, সুবিধা পাবেন ৪ কোটির বেশি মানুষ

>> ‘১০ জন চেয়ারম্যান উপহার দিন, সখীপুরে উন্নয়নের বন্যা বইয়ে দেব’: আহমেদ আযম খান

>> বকশীগঞ্জে বিএনপিকে টিকিয়ে রেখেছিলেন যুবলীগ নেতা, বিএনপি সভাপতির বক্তব্য ভাইরাল

>> ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, ‘হাঙরের’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি

>> হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, দেশে মোট প্রাণহানি ৯৮৩

>> প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের আবেদন, ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের দাবি

>> শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে: স্পিকার

>> না বুঝে স্টেরয়েড গ্রহণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

>> প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ, চাকরিতে যোগ দিতে এসে পিএসসিতে আটক প্রার্থী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, দেশে মোট প্রাণহানি ৯৮৩


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:৫৫



হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, দেশে মোট প্রাণহানি ৯৮৩


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮৪ জন। অন্যদিকে, পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৬৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।

নিয়মিত প্রকাশিত এই পরিসংখ্যানে রোগীদের বয়সভিত্তিক তথ্য উল্লেখ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, যেকোনো বয়সের মানুষ হাম আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

প্রাদুর্ভাব চলাকালে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটছে, সেগুলোকে পরিসংখ্যানের ক্ষেত্রে হামে মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।