রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : খেলা

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ, বড় পরিবর্তনের পথে বাংলাদেশের নারী ক্রিকেট


Rabeya ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৫



ব্যর্থতার ষোলোকলা পূর্ণ, বড় পরিবর্তনের পথে বাংলাদেশের নারী ক্রিকেট


এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে পদকশূন্য থাকল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এর আগে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর ব্রোঞ্জের লড়াইয়েও পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি দলটি।

এবারের এশিয়ান গেমসের আগে থেকেই বাংলাদেশ নারী ক্রিকেটে নানা পরিবর্তনের ইঙ্গিত ছিল। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন নিগার সুলতানা। এশিয়ান গেমসের মাত্র দুই দিন আগে তাঁর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আসে।

২০২২ সালের শুরু থেকে দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নিগার দেশের হয়ে সবচেয়ে বেশি ৮১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন এবং তাঁর নেতৃত্বে জয় এসেছে ৩২ ম্যাচে। তবে এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে পথচলা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

দলের ব্যাটিং নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাত্র ৮১ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৪ রান।

দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচ করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুককেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন প্রধান কোচই ব্যাটিং বিভাগ দেখবেন। পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন গোলাম মর্তুজা।

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বরে আইসিসির ইমার্জিং নেশন্স কাপে টি-টোয়েন্টি দিয়ে নতুন অধিনায়কের অধীনে নতুন অধ্যায় শুরু হতে পারে বাংলাদেশের নারী ক্রিকেটে।