শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দল

>> পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক

>> বাগেরহাটে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, দেয়ালে লেখা ‘জয় বাংলা লকডাউন’

>> ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল বিভিন্ন মালামাল

>> আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে যুবদল নেতাদের হুঁশিয়ারি, পাল্টা আগুন দেওয়ার বক্তব্য

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

আপনি পড়ছেন : খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা


৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০২



ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা


অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের জন্য দেওয়া মর্যাদাপূর্ণ ‘কোপা ট্রফি’র ভোটে চমক দেখিয়েছেন লিওনেল মেসি। সেরা তিন খেলোয়াড়ের তালিকায় বার্সেলোনার দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির পাশাপাশি জায়গা দিয়েছেন আলজেরিয়া ও বায়ার লেভারকুসেনের তরুণ ফুটবলার ইব্রাহিম মাজাকে।

ভোটের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’। সেখানে দেখা গেছে, মেসিই একমাত্র জুরি সদস্য, যিনি মাজার নাম সেরা তিনে রেখেছেন।

প্রতিবছর অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেওয়া হয় কোপা ট্রফি। এই পুরস্কারের ভোটে অংশ নেন সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। মেসির পাশাপাশি ভোটারদের তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, উসমান দেম্বেলে, লোথার ম্যাথাউস, ম্যাথিয়াস সামার ও কার্ল-হাইনৎস রুমেনিগের মতো সাবেক তারকারা।

অধিকাংশ ভোটার সেরা তিনে রেখেছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির পাশাপাশি পিএসজির তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরিকে। মেসিও ইয়ামাল ও কুবার্সিকে বেছে নিয়েছেন। তবে তৃতীয় পছন্দ হিসেবে অন্যদের মতো জাইর-এমেরিকে না রেখে তিনি নির্বাচন করেছেন ইব্রাহিম মাজাকে।

মাজার প্রতি মেসির এই আগ্রহের নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার সময় তরুণ এই ফুটবলারের পারফরম্যান্স মেসির নজর কেড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি, আর ৮২ মিনিট পর্যন্ত খেলেন মাজা।

ম্যাচটিতে আলজেরিয়া ৩-০ গোলে হেরে গেলেও পরবর্তী সময়ে জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয়। তবে নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।

বিশ্বকাপের চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজা। তবে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। ক্লাব ফুটবলে অবশ্য তার পারফরম্যান্স ছিল ভিন্ন। বায়ার লেভারকুসেনের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুসেনে যোগ দেওয়া মাজা ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন।