বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জনগণকে নিয়ে রাজপথে থাকবে ১১ দল

>> পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক

>> বাগেরহাটে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, দেয়ালে লেখা ‘জয় বাংলা লকডাউন’

>> ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল বিভিন্ন মালামাল

>> আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে যুবদল নেতাদের হুঁশিয়ারি, পাল্টা আগুন দেওয়ার বক্তব্য

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, দেয়ালে লেখা ‘জয় বাংলা লকডাউন’


Sifat Islam Sohag ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৩



বাগেরহাটে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, দেয়ালে লেখা ‘জয় বাংলা লকডাউন’


বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়।

এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা দেখতে পাওয়া যায়।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সেখান থেকে চলে যায়।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড—মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে ফেলে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।