শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

>> ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

>> শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ১১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

>> ৯ গুলিবিদ্ধ হওয়ার দাবি করে মামলা, হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

>> ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ

>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন

>> মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

>> ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করে দিয়েছেন: ফজলুর রহমান

>> পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল

>> নির্বাচনে হারলে ফলাফল মেনে নেবেন তো ট্রাম্প?

আপনি পড়ছেন : খেলা

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের


Rabeya ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:১০



ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের


ইউএস ওপেনের শুরুতেই বড় ধাক্কা খেলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন জোকোভিচ। প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭/৫) ব্যবধানে জয় পান তিনি। তবে পরের সেটে নাভোন ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে ম্যাচে সমতা ফেরান।

তৃতীয় সেটে আবারও এগিয়ে যান নাভোন। ৬-৪ ব্যবধানে সেট জিতে আর্জেন্টাইন এই খেলোয়াড় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন।

চতুর্থ সেটে অবশ্য জোকোভিচ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ৬-২ ব্যবধানে সেটটি জিতে ম্যাচে ফেরার আশা জাগান। কিন্তু নির্ণায়ক পঞ্চম সেটে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি।

শেষ সেটে জোকোভিচকে ৬-১ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন নাভোন। পাঁচ সেটের দীর্ঘ লড়াই শেষে জোকোভিচকে বিদায় নিতে হয় ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই।

এই পরাজয় জোকোভিচের ক্যারিয়ারে বিরল এক ঘটনা। গত প্রায় দুই দশকের মধ্যে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এত দ্রুত বিদায় নেননি তিনি।

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের জন্য এই হার তাই শুধু একটি ম্যাচের পরাজয় নয়, বরং তাঁর সাম্প্রতিক ক্যারিয়ারের অন্যতম বড় অঘটন হিসেবেও বিবেচিত হচ্ছে।