রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

>> ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ স্থানে নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

>> চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২

>> শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন

>> ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু

>> বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা জানাল পুলিশ

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ স্থানে নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৬



ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ স্থানে নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ


ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মহাসড়কের ১৪টি স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের আশঙ্কা, এসব এলাকায় যানবাহনে হামলা, ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী এসব ঘটনার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৪টি স্থান হলো—দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, রাতের বেলায় নির্জন এলাকাগুলো ব্যবহার করে দূরপাল্লার যানবাহনে ককটেল ছোড়া, ভাঙচুর কিংবা আগুন দেওয়ার চেষ্টা হতে পারে। এ কারণে মহাসড়কে, বিশেষ করে রাতের সময় টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগপথ। রাজনৈতিক অস্থিরতার সময় এ সড়কে যান চলাচল বন্ধ বা ব্যাহত করার চেষ্টা নতুন নয়। মহাসড়কটির কুমিল্লা অংশের দৈর্ঘ্য প্রায় ১০৩ কিলোমিটার। এ পথ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহন করা হয়। ফলে সড়কটিতে অচলাবস্থা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

গোয়েন্দা ও স্থানীয় সূত্রের দাবি, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হচ্ছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা প্রতিহত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। চিহ্নিত ১৪টি স্থানসহ পুরো ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। যাত্রী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।