রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

আপনি পড়ছেন : রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত–এবি পার্টির, বিক্ষোভের ঘোষণা ৩ দলের


Rabeya ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:১১



জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত–এবি পার্টির, বিক্ষোভের ঘোষণা ৩ দলের


জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই ইস্যুতে পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার দলগুলো পৃথক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ আরও বাড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, সরকারি ব্যয় কমানো, অপচয় ও অনিয়ম বন্ধ এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মূল্যবৃদ্ধির আগে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করা প্রয়োজন ছিল।

দলটি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এদিকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে তিনটি দল।

জামায়াতে ইসলামী আজ সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে। কর্মসূচিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। একই দিন সন্ধ্যা সাতটায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।