বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সিলেটে শিকল বেঁধে তরুণীকে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল

>> বাঁধনের ওপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

>> হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের

>> জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছিল শিক্ষার্থীরা

>> ফেরেশতাদের সৃষ্টি কেন ও কীভাবে?

>> হাজতখানায় কেক কাটার অভিযোগ অস্বীকার জিয়াউল আহসানের আইনজীবীর, ‘মিডিয়া ট্রায়ালের’ অভিযোগ

>> মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

>> সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

>> প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, সীতাকুণ্ডে তিনজন গ্রেপ্তার; উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র

>> সরকারি অফিসে যাতায়াত কমলেই দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

হামলার পর ‘নীরব থাকার’ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর


Rabeya ৩০ জুলাই ২০২৬, রাত ৮:১৩



হামলার পর ‘নীরব থাকার’ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার অভিযোগের পর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আপাতত তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না। তাঁর ভাষায়, পরিস্থিতি কোন দিকে যায় তা পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, এনসিপির নেতা সার্জিস আলম-এর বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন।

পাটওয়ারী বলেন, অতীতে তাঁর বক্তব্যের কারণে হামলার শিকার হওয়ার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তাই এবার তিনি প্রকাশ্যে আর কোনো মন্তব্য না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান। তাঁর ভাষ্য, কারা কতদূর পর্যন্ত যেতে পারে, সেটি তিনি দেখতে চান।

এ সময় তিনি দেশে বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করেন এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আহত এক তরুণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ওই তরুণের পরিবার বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটিই তাঁদের প্রত্যাশা।

এনসিপির এই নেতা আরও বলেন, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতির অবসান হওয়া প্রয়োজন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আহ্বান জানিয়ে আহত তরুণের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান।