বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

>> প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: তথ্যমন্ত্রী

>> ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

>> বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

>> জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৪:১৫



বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী


সরকারি উদ্যোগে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। তাঁদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ আয়োজন হওয়ার কথা।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, কর্মীদের জন্য ‘শূন্য খরচ’ বলতে প্রকৃত অর্থেই কোনো খরচ নেই। বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাঁদের টাকা দিতে হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা মূল বেতনে কাজ করবেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগকর্তা তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে অনলাইনে আবেদন করেছিলেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো দালালের হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

কর্মীদের পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে নিয়োগকর্তা। পাশাপাশি ভিসা ফি ও উড়োজাহাজের টিকিটের সম্পূর্ণ খরচও দিচ্ছে প্রতিষ্ঠানটি। বোয়েসেলের হিসাবে, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসেবে কর্মীদের মোট সাশ্রয় হবে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা।

বোয়েসেল আরও জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএলে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যান্টেশনে ৫২৫ জন কর্মী নেওয়া হবে।

এ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য আগ্রহীদের সতর্ক করেছে বোয়েসেল।