শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চুরির অপবাদে রাতে সালিস, সকালে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট

>> শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

>> স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচে ছিল ৮ বছরের শিশু, ফিরল মায়ের কোলে

>> সাইফকে ছুরিকাঘাতের দায় স্বীকার করতে চান শরিফুল: পিটিআই

>> পাকিস্তানের ব্যাটিংকে ‘দ্বিতীয় বিভাগের কাউন্টি’র সঙ্গে তুলনা ভনের

>> ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

>> সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

>> ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

>> পাকিস্তান বোর্ডের সিরিজ বাতিলের হুমকি নিয়ে কিছু জানতেন না কোচ সরফরাজ

আপনি পড়ছেন : বিনোদন

সাইফকে ছুরিকাঘাতের দায় স্বীকার করতে চান শরিফুল: পিটিআই


Rabeya ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৩:৫২



সাইফকে ছুরিকাঘাতের দায় স্বীকার করতে চান শরিফুল: পিটিআই


বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আদালতে অপরাধ স্বীকার করতে চান। একই সঙ্গে শাস্তি লঘু করার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার শরিফুলের আইনজীবী বিপুল দুশিং আদালতকে জানান, তাঁর মক্কেল অপরাধ স্বীকার করতে চান। এ বিষয়ে আদালতে আবেদনও করা হয়েছে। পাশাপাশি শাস্তি নির্ধারণের ক্ষেত্রে তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়ার আবেদন জানিয়েছেন আইনজীবী।

তবে আদালত এখনো শরিফুলের আবেদন গ্রহণ করেননি। এ বিষয়ে সরকারি আইনজীবীর বক্তব্য জানতে চেয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর।

চলতি মাসের শুরুতে অতিরিক্ত দায়রা বিচারক জি পি দেশমুখ শরিফুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরুর পথ তৈরি হয়।

পুলিশের দাবি, শরিফুল ধারালো অস্ত্র ব্যবহার করে ডাকাতি, সাইফকে গুরুতর আহত করা এবং জোর করে তাঁর বাড়িতে প্রবেশের ঘটনায় জড়িত। এসব অভিযোগের পাশাপাশি বিদেশি নাগরিক ও ভারতে প্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট-সংক্রান্ত আইনের কয়েকটি ধারায়ও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে শরিফুলের বাবা রুহুল আমিন ফকির সে সময় প্রথম আলোকে বলেছিলেন, পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তি তাঁর ছেলে হলেও সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি শরিফুল নন। ফুটেজে দেখা ব্যক্তির মুখের গড়ন ও চুলের ধরনের সঙ্গে তাঁর ছেলের মিল নেই বলেও দাবি করেছিলেন তিনি। ছেলের সঠিক বিচার দাবি করেছিলেন রুহুল আমিন।

হামলার পর এক সাক্ষাৎকারে সেই রাতের অভিজ্ঞতা জানিয়েছিলেন সাইফ। তিনি বলেছিলেন, হামলার সময় তাঁর মনে হয়েছিল, হয়তো আর বাঁচবেন না। সেই মুহূর্তে ছেলে তৈমুরকে পাশে চেয়েছিলেন তিনি এবং তাঁকে সঙ্গে করে হাসপাতালে যেতে বলেছিলেন।

হামলাকারীকে ক্ষমা করার প্রসঙ্গে সাইফ বলেছিলেন, ‘আমি তাকে খুশিমনে ক্ষমা করে দিতাম। কিন্তু যেভাবে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তা ভুলে যাওয়া আমার জন্য কঠিন।’

সাইফকে শিগগিরই প্রিয়দর্শন পরিচালিত ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার। আগামী ১১ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।