মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা


Sifat Islam Sohag ৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪২



দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা


দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়। সোমবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ফলে এই মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। নতুন দাম অনুযায়ী, এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায়।

চলতি বছর দেশের বাজারে এ নিয়ে ১২১ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফায় কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

ফলে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নিয়মিত ওঠানামা করছে।