বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জামিনের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা

>> মিরপুরে ২০টি ককটেলসহ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার

>> কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

>> শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, সরকারকে চাপে ফেলার অভিযোগ

>> কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

>> এক দিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনায়ও রয়েছে কর্মসূচি

>> গাজীপুরের মোড়ে মোড়ে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন

>> নিষিদ্ধ ছাত্রলীগের ‘গুপ্ত’ সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছেন: রাশেদ খাঁন

>> অব্যবস্থাপনার কারণে সরকারকে অনেকে ‘লন্ডনিগো সরকার’ বলছে: মঞ্জু

>> শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

আপনি পড়ছেন : ঢাকা

মিরপুরে ২০টি ককটেলসহ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার


Sifat Islam Sohag ৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮



মিরপুরে ২০টি ককটেলসহ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার


রাজধানীর মিরপুর এলাকা থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি এবং প্রায় দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার করা ককটেলগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার আনছার ক্যাম্প, পাইকপাড়া, মিরপুর-১-এর তানিম ভবনের সামনে সড়কে ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার খবর পান উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

খবর পেয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ককটেলসদৃশ বস্তু ও অন্যান্য সরঞ্জাম পড়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঢাকা মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) জানানো হয়।

ডিসি জানান, বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং সড়কে পড়ে থাকা অবস্থায় আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাজারের ব্যাগে থাকা দুটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি এবং এক জায়গায় জড়ো করে রাখা নরম ককশিট উদ্ধার করা হয়েছে।

জননিরাপত্তার কথা বিবেচনা করে মিরপুর মডেল থানার কল্যাণপুরের হাক্কানী গলি-সংলগ্ন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবনের খোলা কম্পাউন্ডে গর্ত খুঁড়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ২০টি ককটেল নিষ্ক্রিয় করা হয়।

উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।