সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : যশোর

কোমরে বিশেষ কায়দায় লুকানো ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার


৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২২



কোমরে বিশেষ কায়দায় লুকানো ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার


যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম রিপন হোসেন (২৫)। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তপথে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে সীমান্তমুখী একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালক রিপন হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপন হোসেনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান নিরোধ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাঁকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।