বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কোমরে বিশেষ কায়দায় লুকানো ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার

>> মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৫

>> মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা!

>> একের পর এক হামলা-ভাঙচুর ও দখলের ঘটনায় উদ্বিগ্ন সরকার

>> পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

আপনি পড়ছেন : ঝিনাইদহ

ঝিনাইদহে আওয়ামী লীগের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতার সন্দেহ


Sheikh Mojahidur Rahman ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৪



ঝিনাইদহে আওয়ামী লীগের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতার সন্দেহ


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোনায়েম হোসেন ওরফে মোলাম (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালীশংকরপুর গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে হামলার ঘটনাটি ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের পেছনে মোনায়েমের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন জানান, মোনায়েমের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, অতীতে মোনায়েমের চরমপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ওই বিষয়টির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হরিণাকুণ্ডু থানার ওসি মাসুম খান জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।