বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

>> প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: তথ্যমন্ত্রী

>> ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

>> বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

>> জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : আইন-আদালত

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৪:১২



জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের


শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সমাপনী যুক্তিতর্কে রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ।

এ সময় জিয়াউল আহসানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে অস্ত্র তাকে দেওয়া হয়েছিল, সেটি গুম ও হত্যার মতো অপরাধে ব্যবহার করে তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

পরে সংবাদ সম্মেলনে রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রসিকিউশনের দাবি অনুযায়ী, ১১৬ জন ব্যক্তির হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে আইন অনুযায়ী একজন ব্যক্তিকে একাধিকবার মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নেই। অন্যভাবে বিচার হলে তার বিরুদ্ধে অন্তত ১১৬টি মৃত্যুদণ্ডের আদেশ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আরও অভিযোগ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও জিয়াউল আহসানের কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হয়েছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা এ মামলায় মঙ্গলবার যুক্তিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন জিয়াউল আহসান। শুনানির কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।