মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রাবোও সরকারের দুই বছর পূর্তি ঘিরে বিক্ষোভ, জাকার্তায় ৯৫০০ পুলিশ মোতায়েন

>> পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত

>> পূজা দেখা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ

>> স্বর্ণ ও হীরা ব্যবসার আড়ালে ৬৭৮ কোটি টাকার লেনদেন, দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড

>> ঢাকা বন বিভাগে বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

>> ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমান—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’

>> ঢাকা জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগ

>> অভিযোগের পরও মতিঝিল ভ্যাট বিভাগে আবু হানিফ, তদন্ত ও জবাবদিহি নিয়ে প্রশ্ন

>> রেলওয়ের জমি দখলে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, মাহবুব রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

>> গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক ছাঁটাই

আপনি পড়ছেন : আইন-আদালত

পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৭



পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত


পুলিশ হাউজিংয়ের একটি বাড়িতে মাদক উদ্ধার ও নারী-পুরুষসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহির হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত থাকবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং নারী-পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, পুলিশ হাউজিংয়ে বাড়ি নির্মাণ করে সেখানে মদ ও জুয়ার আসর পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জনের সঙ্গে আব্দুল্লাহ আল জহিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।