রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত

>> পটুয়াখালীতে বাসের চাপায় অটোরিকশা খাদে, মা-মেয়েসহ নিহত ৪

>> বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, টিকাদানের ঘাটতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

>> বুড়িগঙ্গার দুই পাড়েই চাঁদা, দিনে ১৫০ টাকা পর্যন্ত দেন মাঝিরা

>> অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনরা গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> অপ্রতিমের অকালপ্রয়াণ: আমাদের শিশুদের এমন করুণ পথ কে গড়ে দিল

>> অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, তিনজন আটক

>> রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মতবিনিময়, অংশ নিচ্ছে না বিরোধীরা

>> ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি, ২০ সেপ্টেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে একাত্ম ঢাকা মহানগর উত্তর আ.লীগের

>> ব্রাইট স্টারের সংবর্ধনায় মেধাবীদের মিলনমেলা, উৎসবমুখর দামুড়হুদা শিল্পকলা অডিটোরিয়াম

আপনি পড়ছেন : স্বাস্থ্য

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র


Rabeya ৩১ আগস্ট ২০২৬, দুপুর ২:০৭



স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র


বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার বিভিন্ন সরঞ্জাম দেওয়া হবে। পাশাপাশি গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকাগুলোও এই সহায়তার আওতায় থাকবে।

সহায়তার অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এটি পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক অংশীদারত্ব জোরদারে এই সহায়তা ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবন এগিয়ে নিতে ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র বাস্তবায়নেও এটি সহায়ক হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছে যুক্তরাষ্ট্র।