শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

>> আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

>> ‘কোনো কিছুর বিনিময়ে অবস্থান পরিবর্তন করব না’: জামায়াত আমির

>> চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

>> গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মাহমুদুর রহমান

>> কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

>> চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

>> আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ

>> ‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’: ফজলুর রহমান

>> সংঘাত ও বিক্ষোভের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা, বন্ধ ৩৫ কারখানা

আপনি পড়ছেন : জাতীয়

আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৮



আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথ হলো প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। দায়িত্ব পালনে তারা সব সময় প্রস্তুত রয়েছেন।

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না। সীমান্তের ওপারে কী ঘটছে, তা জানা না থাকলেও দেশের অভ্যন্তরে কী হচ্ছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।