শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার, গর্ভবতী নারীর ভ্রূণ উদ্ধারের দাবি

>> থাইল্যান্ডে মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন নাবিককে জাহাজে ফেরত

>> সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: লংমার্চে শফিকুর রহমান

>> লোকাল ট্রেন বন্ধের খেসারত দিচ্ছেন কুড়িগ্রামের মানুষ

>> ফুকেটের নতুন ছবি প্রকাশ করলেন মিথিলা, লিখলেন প্রকৃতির সৌন্দর্যের কথা

>> সহকারী জজ নিয়োগে ২৫০ পদ, আবেদন শেষ ৬ সেপ্টেম্বর

>> গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি, অক্ষত উদ্ধার বিড়ালছানা

>> ঘরে রক্তাক্ত স্ত্রীর মরদেহ, ফ্যানের হুকে ঝুলছিল স্বামী

>> ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভে যাচ্ছেন কুশনার ও উইটকফ

>> মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণার ঝুঁকি

আপনি পড়ছেন : রাজনীতি

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: লংমার্চে শফিকুর রহমান


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯



সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: লংমার্চে শফিকুর রহমান


জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাদের সঙ্গে প্রতারণা করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকার একদিকে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে সেগুলো বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না এবং সরকারকে এর জবাব দিতে হবে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়েছেন। তাঁদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন বলে জানান জামায়াত আমির।

গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিও তুলে ধরেন শফিকুর রহমান। একই সঙ্গে জনগণের ঘরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

১১ দলীয় জোটের ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জোটের শরিক দলগুলো জনগণের দাবির পক্ষে একসঙ্গে আন্দোলন করছে। ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার মাধ্যমে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছয় দফা দাবিকে সামনে রেখে শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হয়। শিমরাইলের পথসভায় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। শফিকুর রহমানের বক্তব্যের পর লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রয়োজন অনুযায়ী তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এসব সংকট সমাধান না হলে সরকারের ওপর জনগণের আস্থা আরও কমবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান নাহিদ।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, গণভোটে দেশের মানুষের দেওয়া রায় বাস্তবায়ন করা প্রয়োজন। তাঁর দাবি, ওই রায় বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের নতুন পর্যায় শুরু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭০ সালের গণরায়ের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, অতীতে জনগণের রায় নিয়ে তামাশার পরিণতি দেশবাসী দেখেছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন এবং শেখ হাসিনার সরকারের সময় ভোটাধিকার নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে ধরেন।

লংমার্চের কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জোটের নেতারা জানিয়েছেন, জনগণের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।