সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হার এড়াতে পারল না মায়ামি

>> জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

>> কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের

>> জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার

>> প্রথম স্ত্রীকে তালাকের শর্ত, মধুবালা–কমল আমরোহির পুরোনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

>> ইয়াবা সেবনে বাধা, একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: আটক ২

>> কুয়েতে পাঠানো হয়নি ২০ টন উপহারের মাছ, এবার নিলামে

>> মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

>> কলকাতার হোটেলে আগুন: আহম্মেদ বাবুর মরদেহ সাভারে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী

>> বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি, ডিবির হাতে গ্রেপ্তার ৪

আপনি পড়ছেন : জাতীয়

৬৩ হাজারের বেশি পোস্টাল ব্যালট গেল ১৮ জেলায়


ডেস্ক রিপোর্ট ২৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
৬৩ হাজারের বেশি পোস্টাল ব্যালট গেল ১৮ জেলায়
ছবি:সংগৃহীত

দেশের ১৮ জেলায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন ।

মঙ্গলবার ইসি পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।ইসি জানায়, বিডি পোস্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত ভোটারদের জন্য ১৮ জেলায় ১০৬ টি ব্যাগে ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

দেশের অভ্যন্তরে তিন শ্রেণীর নাগরিক তথা সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। সবমিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত প্রচার চালতে পারবেন প্রার্থীরা।

ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।