রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

আপনি পড়ছেন : শিক্ষা

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৭তম গ্রেডে চাকরি, নিয়োগ হবে ৫ জন


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৮



কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৭তম গ্রেডে চাকরি, নিয়োগ হবে ৫ জন


কারিগরি শিক্ষা অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের শাখা-৪-এ ১৭তম গ্রেডের ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে সিভিল বিভাগে দুজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে দুজন এবং কম্পিউটার বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদের তথ্য:

  • প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪

  • পদ: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট

  • মোট পদ: ৫টি

  • সিভিল: ২টি

  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স: ২টি

  • কম্পিউটার: ১টি

  • গ্রেড: ১৭তম

  • বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা

যোগ্যতা, বয়সসীমা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তির বিস্তারিত নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।