বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, রুমিন ফারহানার অবস্থান ভিন্ন

>> গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে: রাশেদ খাঁন

>> ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১

>> শেরেবাংলা নগরে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে

>> শফিকুর রহমানের ভিসা অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

>> সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

>> শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান

>> আওয়ামী লীগ সরকারের আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

>> ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

>> এমপি নুসরাতের বাড়িতে আগুনের ৪–৫টি সম্ভাব্য কারণ, আরও তদন্তের সুপারিশ

আপনি পড়ছেন : গাজীপুর

১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১


Sifat Islam Sohag ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৬



১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১


ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য এবং পাঁচ আনসার সদস্যসহ মোট ১১ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

অন্যদিকে, মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। এ ছাড়া মালেকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।