রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল, নেতৃত্বে জেলা সভাপতি


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০০



ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল, নেতৃত্বে জেলা সভাপতি


ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মশালমিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংগঠনটির জেলা সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ওরফে রিয়ানের নেতৃত্বে মিছিল করতে দেখা গেছে।

সোমবার মধ্যরাতে তামজিদুল রশিদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট সংক্রান্ত শোক র‍্যালি’ লেখা ব্যানার নিয়ে প্রায় ২৫ থেকে ৩০ জন মশাল হাতে মিছিল করছেন। তাঁদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তামজিদুল। অংশগ্রহণকারীদের বেশির ভাগের মুখ মাস্কে ঢাকা ছিল।

ভিডিওতে মিছিলটি লক্ষ্মীপুর চুনাঘাট সেতুর অপর প্রান্ত থেকে শুরু হয়ে শহরমুখী সড়কের দিকে এগিয়ে যেতে দেখা যায়। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর থেকে তামজিদুল আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিছিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনটির মিছিলের বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।