মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি অফিসে যাতায়াত কমলেই দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

>> ১০ লাখ টাকা চাঁদা দাবি, চিকিৎসককে হত্যার হুমকি

>> জার্মান সরকারের সম্মাননা পেলেন বাংলাদেশের শাকিল সৈয়দ

>> ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮-এ আরও স্বস্তি, ২০৩০-এ জ্বালানিসংকটমুক্তির লক্ষ্য

>> কারখানার শ্রমিক থেকে অ্যাপল-টেসলার সরবরাহকারী, ঝোউ ছুনফেইয়ের অবিশ্বাস্য উত্থান

>> দেড় ডিগ্রি উষ্ণতা বাড়লেই বড় বিপদের মুখে পৃথিবী

>> চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর

>> হামে ভয়াবহ পরিস্থিতি, মৃত্যু ছাড়াল ৯৯০

>> বিআরটিএ কর্মকর্তা জমির হোসেনের পদোন্নতি নিয়ে প্রশ্ন, যশোর-সাতক্ষীরায় অনিয়মের অভিযোগ

>> হারবাল বিজ্ঞাপন থেকে সুইমিংপুলের ছবি—গুজবে বিব্রত শিল্পীরা

আপনি পড়ছেন : ফরিদপুর

চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর


Rabeya ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৩



চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর


ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে ঢুকে পড়েছে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের চাঁপা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সালাউদ্দিন হাওলাদার (৩০)।

পুলিশ জানায়, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক কাজী ওবায়দুল কবির জানান, চালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।