বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

আপনি পড়ছেন : খেলা

‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ হামজার সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান ফারহান


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৮



‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ হামজার সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান ফারহান


আসন্ন আসিয়ান কাপ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের। কোচ টমাস ডুলির দলে নতুন তিন বিদেশি ফুটবলারের একজন তিনি।

জাতীয় দলের সঙ্গে প্রথম অভিজ্ঞতাতেই সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী ফারহান। বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে মাঠে জুটি গড়ে দলকে সাফল্য এনে দিতে চান তিনি।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তায় রয়েছে। সেখানে দলের সঙ্গে অনুশীলন শেষে বাংলাদেশের হয়ে নিজের লক্ষ্য ও অনুভূতির কথা জানিয়েছেন ফারহান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিওতে ফারহান জানান, জাতীয় দলের সতীর্থরা তাঁকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। দলের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চান।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের পরিবারের সবাই বাঙালি। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে পরিবারের কাছ থেকেও পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। ভবিষ্যতে নিজের পারফরম্যান্স দিয়ে পরিবারকে গর্বিত করতে চান এই তরুণ ফুটবলার।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে হামজা চৌধুরীর পথচলাও তাঁকে অনুপ্রাণিত করেছে। ফারহানের চোখে হামজা দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য একজন রোল মডেল। মাঠে হামজার সঙ্গে বোঝাপড়া গড়ে বাংলাদেশকে জেতাতে চান তিনি।

ক্লাব ফুটবলেও সম্প্রতি নতুন অভিজ্ঞতা অর্জনের পথে রয়েছেন ফারহান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। ২০২৬-২৭ মৌসুমজুড়ে সেখানে খেলবেন এই উইঙ্গার। এরই মধ্যে ক্লাবটির হয়ে চারটি ম্যাচেও মাঠে নেমেছেন।

ফুলহামের মূল দলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও নিয়মিত সিনিয়র ফুটবলে খেলে অভিজ্ঞতা অর্জনের পথ বেছে নিয়েছেন ফারহান। বাংলাদেশের জাতীয় দলের হয়ে তাঁর প্রথম আন্তর্জাতিক অধ্যায়ে কেমন পারফরম্যান্স করেন, এখন সেটিই দেখার বিষয়।